ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

জীবননগরে ইয়াবা রাখায় যুবকের জেল-জরিমানা

জীবননগরে ইয়াবা রাখায় যুবকের জেল-জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে দুই পিস ইয়াবাসহ আটক আশিক (২১) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ৫শ' টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টার দিকে এ রায় দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আশিক উপজেলার তেতুলিয়া গ্রামের আরিফ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের মকসুদ সুপার মার্কেটের নিকট থেকে আশিককে দুই পিস ইয়াবাসহ আটক করে। এরপর জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেলকে খবর দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১) লঙ্ঘন-এই আইনের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জীবননগর,ইয়াবা,জেল,জরিমানা,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত