ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে খুনের ঘটনায় গ্রেপ্তার ৩

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে খুনের ঘটনায় গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে নিহত তারেক আহদের ঘাতকদের আটক করেছে রাজনগর থানার পুলিশ।

সোমবার রাতে চট্টগ্রামের খুলশি থানার মতিঝর্ণা কলোনী থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে ডিবি পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

হত্যার ঘটনায় ব্যবহৃত ছোরা উদ্ধারের জন্য পুলিশ তাদেরকে নিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় তারেক আহমদের সঙ্গে তার প্রতিবেশী আতিক আহমদের (২২) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আতিক ধারালো অস্ত্র দিয়ে তারেকের হাত, উরু ও পায়ে উপর্যুপরি আঘাত করে। এসময় মুমিন মিয়ার ছেলে রিয়াদ মিয়া (২১) তাকে ধরে রাখে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলার পরপরই পুলিশ ঘাতকদের গ্রেপ্তারে অভিযানে নামে।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি রাজনগর থানায় একটি হত্যা মামলা রুজু করে। মামলার এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান আতিক (২২), সবুজ মিয়া (২৬) ও রিয়াদ মিয়া (২১)-কে ডিবি পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রাম জেলার খুলশি থানার মতিঝর্ণা কলোনী থেকে সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টায় গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে রাজনগর থানায় নিয়ে আসা হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোবারক হোসেন ভুঁইয়া বলেন, ‘আসামিদের আটক করে মঙ্গলবার বিকেলে রাজনগর থানায় নিয়ে আসা হয়েছে।’

রাজনগর,ক্রিকেট খেলা,খুন,গ্রেপ্তার,মৌলভীবাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত