ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে মিলল পুরুষাঙ্গ

নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে মিলল পুরুষাঙ্গ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকার আমালাগাছী এলাকার একটি ভাড়া বাসা থেকে শনিবার বেলা ১১টার দিকে ববিতা খাতুন (৩০) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কেটে ফেলা একটি পুরুষাঙ্গ পাওয়া গেছে।

নিহত ববিতা উপজেলার বেতকাপা ইউনিয়নের আমলাগাছী এলাকার হারুন মিয়ার স্ত্রী।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পরে ওই ভাড়া বাসার কক্ষের ভেতরের বিছানা থেকে ববিতা খাতুনের গলাকাটা মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে সেখানে কেটে ফেলা একটি পুরুষাঙ্গও পাওয়া যায়।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনাস্থলে মিলল পুরুষাঙ্গ,গলাকাটা মরদেহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত