ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ, ফলাফল নিয়ে অনিশ্চয়তা

ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ, ফলাফল নিয়ে অনিশ্চয়তা

নীলফামারীর জলঢাকায় একটি পরিক্ষা কেন্দ্রে এসএসসি’র বাংলা ২য় পত্রের পরিক্ষায় এক শিক্ষার্থীর ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ওই শিক্ষার্থী ও তার পরিবার।

সোমবার (২৭ এপ্রিল) ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এর আগে, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার মীরগঞ্জ হাট উচ্চ বিদ্যলায় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, উপজেলার টেংগনমারী বহুমুখী উচ্চ বিদয়ালয়ের ২০২৪-২০২৫ সেশন এবং ২০২৬ শিক্ষাবর্ষের নিয়মিত এসএসসি পরীক্ষার্থী সাহেদ ইসলাম। গত ২৩ এপ্রিল মীরগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের ৯ নং কক্ষে অনুষ্ঠিত বাংলা ২য় পত্র (বিষয় কোড-১০২) পরিক্ষায় অংশগ্রহণ করেন তিনি। পরিক্ষায় কক্ষপরিদর্শক ২০২৬ সালের নতুন সিলেবাসের পরিবর্তে ভুলবশত ২০২৫ সালের পুরাতন সিলেবাসের বহুনির্বাচনি অভীক্ষা (প্রশ্ন নং ৫৫১৯৯/২০২৬) সাহেদ ইসলামকে দেন। পরিক্ষা শেষে কক্ষে থাকা বাকি পরিক্ষার্থীদের সাথে কথা বলে পুরাতন সিলেবাসে পরিক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত হন সাহেদ। তাৎক্ষণিক কেন্দ্র সচিবকে অবহিত করে কোন প্রতিকার না পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিনের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন ওই পরিক্ষার্থী।

মীরগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব গোলাম মোস্তফা বলেন, “আমরা সঠিক প্রশ্ন দিয়েই পরিক্ষা নিয়েছি,তারপরেও এমন হয়ে থাকলে বোর্ডের সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।”

জলঢাকা উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মাফরুহা আক্তার বলেন, “পুরাতন সিলেবাসে নিয়মিত পরিক্ষার্থীদের পরিক্ষা নেওয়ার কোনো নিয়ম নেই, এ দায় কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকের।”

দিনাজপুর বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক বোরহান উদ্দিন বলেন, “পুরাতন সিলেবাসে পরিক্ষা না নিতে আমরা সবগুলো কেন্দ্র সচিবকে সতর্ক করেছি, তারপরও এ ধরনের ভুল গ্রহণযোগ্য নয়। অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন আমাদের লিখিতভাবে প্রতিবেদন দিলে কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী জাহিদ ইমরুল মোজাক্কিন বলেন, “অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে জানানো হবে।”

ভুল প্রশ্ন,এসএসসি পরীক্ষা,ফলাফল,অনিশ্চয়তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত