ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে এগিয়ে চলছে সড়ক শক্তিশালীকরণ প্রকল্পের কাজ

সিরাজগঞ্জে এগিয়ে চলছে সড়ক শক্তিশালীকরণ প্রকল্পের কাজ

সিরাজগঞ্জে এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলীর তত্ত্বাবধানে রায়গঞ্জ উপজেলার ধানগড়া-ভূঁইয়াগাঁতী (NHW) প্রকল্পের কাজে প্রায় সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ হবে। এতে চলাচলে দুর্ভোগ লাঘব হবে এলাকাবাসীর।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই উপজেলাবাসীর জনস্বার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ প্রকল্প বাস্তবায়নে ৯ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এ বরাদ্দে ওই প্রকল্প বাস্তবায়নে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিভাগ দরপত্র আহ্বান করে। এ দরপত্রে সরকারি বিধিমতে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচিত হয়। গত ২০২৪ সালের ২৭ অক্টোবর এ প্রকল্পের কাজ শুরু করে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় সাড়ে ৫ কিলোমিটার এ গুরুত্বপূর্ণ সড়কের কাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী বিভাগ যথানিয়মে তদারকি করছেন। এলজিইডি নির্বাহী প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কাজ দেখভাল করছেন এবং কোনো অনিয়ম-দুর্নীতি না হওয়ার জন্য তদারকি জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই এ প্রকল্পের প্রায় ৫৫% কাজ শেষ হয়েছে। এ প্রকল্পের কাজ শেষ হবে আগামী জুন মাসে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে রায়গঞ্জ উপজেলার ধানগড়া জিসি হতে ভূঁইয়াগাঁতী পর্যন্ত আঞ্চলিক সড়কে চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়। প্রতিদিনই এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করছে এবং এ অঞ্চলের মানুষের এ সড়ক দিয়েই মহাসড়কে উঠতে হয়। সরকার এ গুরুত্বপূর্ণ সড়কের প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের কাজ শেষ হলে চলাচলে দুর্ভোগ কেটে যাবে এলাকাবাসীর।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম আলোকিত বাংলাদেশকে জানান, এ প্রকল্পের কাজ বাস্তবায়নে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য ২ জন উপ-সহকারী প্রকৌশলী সবসময় এ কাজে নিয়োজিত রয়েছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ প্রকল্পের কাজ দেখাশোনা করছেন। তবে তেল সংকটের কারণে কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে। এরপরও সিডিউল মোতাবেক এ প্রকল্পের কাজ চলছে এবং আগামী জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ হবে।

এলজিইডি সিরাজগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউর রহমান বলেন, এ প্রকল্পের কাজ বাস্তবায়নে কঠোর তদারকি করা হচ্ছে এবং কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না। এজন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রকল্পের কাজ যথানিয়মে পরিদর্শন করেছেন।

নির্ধারিত সময়ের মধ্যেই এ কাজ শেষ হবে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,সড়ক শক্তিশালীকরণ প্রকল্প,কাজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত