ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

কাপ্তাইয়ে বিরল প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

কাপ্তাইয়ে বিরল প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটির কাপ্তাইয়ে বিরল প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার করেছে কাপ্তাই রেঞ্জের দায়িত্ব পালনকারীরা।

রাঙামাটির কাপ্তাই রেঞ্জের ব্যাঙছড়ি বন থেকে পাচারের সময় বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার ব্যাঙছড়ি বন এলাকায় অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় এই পাখিটি উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, বন্যপ্রাণী পাচারকারী একটি চক্র বিরল প্রজাতির এই পাখিটিকে ব্যাগে ভরে পাচার করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বন বিভাগ। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাখিটি ফেলে পালিয়ে যায়।

এই সময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন কাপ্তাই রেঞ্জ অফিসে এসে পাখিটি পরিদর্শন করেন।

তিনি পাখিটির প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এভিয়ারি পার্কে হস্তান্তরের নির্দেশ দেন।

সদ্য যোগদানকৃত কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, মালায়ন নাইট হিরোন অত্যন্ত দুর্লভ প্রজাতির একটি পাখি, যা পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের কোথাও সচরাচর দেখা যায় না।

বিভাগীয় কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী বিকাল ৪টায় সহকারী বন সংরক্ষক মো. জামাল উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিটি রাঙ্গুনিয়া এভিয়ারি পার্কে হস্তান্তর করা হয়।

উদ্ধার,‘মালায়ন নাইট হিরোন’,বিরল প্রজাতি,কাপ্তাই
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত