ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন শতাধিক মা ও শিশু

রাজবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন শতাধিক মা ও শিশু

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সিএসএস-এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে রাজবাড়ীর খলিলপুরে দিনব্যাপী মা ও শিশু রোগবিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে খলিলপুর সিএসএস কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. ফারজানা আক্তার (মেরী) (এমবিবিএস, ঢাকা), সিএমইউ (আল্ট্রা), মেডিকেল অফিসার, আরোগ্য সদন (প্রাঃ) হাসপাতাল, ফরিদপুর।

এ সময় উপস্থিত ছিলেন খলিলপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এস এম ঝন্টু, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মোছাম্মদ শামসুন্নাহার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন খলিলপুর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. মারজুল ইসলাম।

দিনব্যাপী এ ক্যাম্পে অসহায় ও দুস্থ প্রায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান বলেন, সিএসএস-এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সী আজ আমাদের মাঝে না থাকলেও তার মানবিক উদ্যোগগুলো এখনো চলমান রয়েছে। তিনি সবসময় অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করতেন।

তিনি আরও বলেন, “তার স্মরণে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে আমরা তার আদর্শ ধরে রাখতে চাই। এভাবেই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।”

রাজবাড়ী,ফ্রি মেডিকেল ক্যাম্প,চিকিৎসা,মা ও শিশু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত