ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

জনগণের জন্যই খাল খনন কর্মসূচি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

জনগণের জন্যই খাল খনন কর্মসূচি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‌খাল খনন কমসূ‌চি‌তে কোনো অনিয়ম হওয়ার কথা না, অনিয়‌মের প্রশ্নই উঠে না অনিয়মের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, খাল খনন জনগণের জন্য করা হ‌চ্ছে। খাল খনন করা হ‌চ্ছে পা‌নি প্রবাহ যেন ঠিক থা‌কে, কৃ‌ষি কা‌জে সেচ দিতে সু‌বিধা হয় সেজন্য। এ কর্মসূচিটি আমাদের প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু ক‌রে‌ছি‌লেন, তারই ধারাবাহিকতায় আজ‌ প্রধানমন্ত্রী তা‌রেক রহমানের নেতৃত্বে আমরা গাজীখালী নদীর সং‌যোগ হ‌তে খাল খনন কার্যক্রম শুরু করলাম।

সোমবার (১১ মে) বি‌কে‌ল ৫টার দিকে সাটুরিয়া উপজেলার গাজীখালী নদীর সং‌যোগ হ‌তে খাল খনন কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা ব‌লেন তিনি।

খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ‌তি‌রিক্ত পুলিশ সুপার সালাউ‌দ্দিন আহ‌ম্মেদ, জেলা জজ কো‌র্টের পি‌পি ও জেলা বিএন‌পির আহ্বায়ক ক‌মি‌টির সদস্য অ্যাড. এ.এফ.এম. নূরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার-সহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং এলাকাবাসী।

জনগণ,খাল খনন কর্মসূচি,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী,মানিকগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত