ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

মির্জাগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

মির্জাগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

পটুয়াখালীর মির্জাগঞ্জে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৫ জুন) বিকেলে উত্তর আমড়াগাছিয়া এলাকায় এ মিছিল করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগ কর্মী রাতিন জোমাদ্দারের নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী মিছিলটিতে অংশগ্রহণ করেন।

মিছিলের বিষয়টি স্বীকার করে ছাত্রলীগ কর্মী রাতিন জোমাদ্দার বলেন, “শেখ হাসিনাকে ভালোবেসে ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে মিছিলটি দিয়েছি। আমাদের লক্ষ্য নেত্রীকে (শেখ হাসিনা) দেশে ফিরিয়ে আনা।”

উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেছ বলেন, “ছাত্রলীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য গুপ্তভাবে ঝটিকা মিছিল দিচ্ছে। ছাত্রদলের নেতাকর্মীরা এ ব্যাপারে সজাগ আছে।”

জানতে চাইলে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান আলোকিত বাংলাদেশকে বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে ঘটনার ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।”

ঝটিকা মিছিল,নিষিদ্ধ ছাত্রলীগ,মির্জাগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত