ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের মো. সজীব হাওলাদার (২৫) ও তার শ্যালক সাইফুল ইসলাম (১৬)।

এ ঘটনায় সাইফুলের ছোট ভাই আছাদুল ইসলাম (১৪) আহত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, কুয়াকাটা থেকে ছেড়ে আসা গাজী সম্রাট পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সজীব নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলামের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শ্যালক-দুলাভাই নিহত,সড়ক দুর্ঘটনা,আমতলী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত