ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ফররুখ আহমদকে যথাযথ মূল্যায়ন করা হয়নি: হাসান হাফিজ

ফররুখ আহমদকে যথাযথ মূল্যায়ন করা হয়নি: হাসান হাফিজ

রেনেসাঁর কবি ফররুখ আহমদ-কে স্মরণে সাহিত্য আড্ডা ও আলোচনা সভার আয়োজন করেছে প্যাপিরাস পাঠাগার। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে এ আড্ডার আয়োজন করা হয়।

পাঠাগারের সভাপতি ও বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি-র সভাপতিত্বে এবং প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি হাসান হাফিজ।

তিনি বলেন, আমাদের দেশে ফররুখ আহমদ-এর মতো কবিকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। সাহিত্যে তাঁর যে অবদান, সে তুলনায় তিনি সীমাহীনভাবে অবহেলিত। প্যাপিরাস পাঠাগার তাঁকে স্মরণ করছে জেনে আশান্বিত হলাম।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ আরও বলেন, বরেণ্য ব্যক্তিদের স্মরণে সাহিত্য আড্ডার মধ্য দিয়ে প্যাপিরাস পাঠাগার মানুষের মনে জায়গা করে নেবে বলে আমার বিশ্বাস। এ আড্ডা যেন থেমে না যায়।

অনুষ্ঠানে রেনেসাঁর কবি ফররুখ আহমদ-এর ‘জীবন ও সাহিত্য’ সম্পর্কে আলোচনা করেন জামসেদ ওয়াজেদ, তানিয়া ইশতিয়াক খান, আশিক খান, শিউলী মজুমদার, আসাদুল্লা কাহাফ, সাঈদ হোসেন অপু চৌধুরী, আমির হোসেন বাপ্পি, দিলীপ ঘোষ, ফেরারী প্রিন্স, সাইফুল ইসলাম রাজিব, জামাল আখন্দ, মেহেদী হাসান, তানিয়া আক্তার ও ঝর্না আক্তার।

অনুষ্ঠানে অতিথিদের সম্মানে সংগীত পরিবেশন করেন শ্রাবন্তী মজুমদার এবং কবিতা আবৃত্তি করেন প্রাপ্তি ও অপ্তি।

বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, ফররুখ আহমদ কবিতার মাধ্যমে অন্ধকারচ্ছন্ন পিছিয়ে পড়া সমাজকে সামনে এগিয়ে চলার প্রেরণা জুগিয়েছেন। বর্তমান সময়ে তাঁর কবিতা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং দেশবরেণ্য কবি আল মুজাহিদী-র মৃত্যুতে শোকপ্রস্তাব আনা হয়। ফররুখ আহমদ-এর ‘জীবন ও সাহিত্য’ নিয়ে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন বক্তারা। সবশেষে চা-চক্রের আয়োজন করা হয়।

হাসান হাফিজ,যথাযথ মূল্যায়ন,ফররুখ আহমদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত