ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় মহাসড়কে ডাকাতির চেষ্টা, ধাওয়া করে ৩ ডাকাত গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় মহাসড়কে ডাকাতির চেষ্টা, ধাওয়া করে ৩ ডাকাত গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক, চোরাচালান ও ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (২০ জুন) ভোর ৪টার দিকে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) শোভন কুমার কুন্ডুর নেতৃত্বে একটি টিম রাত্রীকালীন মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার নওদা বন্ডবিল কবরস্থান সংলগ্ন পূর্ব পাশে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা মহাসড়কে অভিযান চালায়।

অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে মেহেরপুর জেলার গাংনী থানার গাড়াডোব (কাচারি মুন্সিপাড়া) এলাকার মৃত গোলাম হোসেনের বাড়িতে বসবাসকারী ভোলাডাঙ্গা গ্রামের তোফাজ্জেল হোসেন (তোফা)-এর ছেলে সুজন আলী ওরফে সুজন শেখ (৩৫), কুষ্টিয়া জেলার মিরপুর থানার কাকিলাদহ (পুলিশ ক্যাম্পের পাশে) গ্রামের মৃত জামাত আলীর ছেলে শরিফুল ইসলাম (৪৫) এবং কুষ্টিয়া সদর থানার হরিপুর বোয়ালদহ গ্রামের মৃত আফিল উদ্দিন সর্দারের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনা (৫২)-কে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, একটি লোহার হাসুয়া, একটি মোটরচালিত পাখি ভ্যান (চারটি ব্যাটারিসহ), প্রায় ২০ হাত নাইলনের রশি এবং একটি সিমেন্টের বস্তা জব্দ করা হয়। উদ্ধারকৃত পাখি ভ্যানটির আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

পুলিশের দাবি, এ ঘটনায় আরও পাঁচজন চিহ্নিত আসামি এবং চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

৩ ডাকাত গ্রেপ্তার,ডাকাতির চেষ্টা,চুয়াডাঙ্গা মহাসড়ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত