ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

হাজীগঞ্জে মাদকের বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীর ওপর হামলা, অভিযুক্ত গ্রেফতার

হাজীগঞ্জে মাদকের বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীর ওপর হামলা, অভিযুক্ত গ্রেফতার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মফিজুর রহমান ও মারজাহানের পুত্র, ঢাকায় উচ্চশিক্ষায় অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থী জোবায়ের মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি মো. ইয়াসিন (৩৭)-কে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, এলাকায় মাদক বিক্রি ও মাদকসেবনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার ছিলেন শিক্ষার্থী জোবায়ের। এর জেরে অভিযুক্ত ইয়াসিন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় আহত জোবায়ের চিকিৎসা গ্রহণ করেন এবং পরে তার পরিবারের পক্ষ থেকে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে হাজীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি মো. ইয়াসিনকে গ্রেফতার করে।

সরেজমিনে গিয়ে জানা যায়, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় শিক্ষার্থী জোবায়েরের ওপর হামলার ঘটনায় স্থানীয় সচেতন মহল তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। একই সঙ্গে তারা হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান বলেন, “মাদকসহ সকল ধরনের অপরাধ নির্মূলে পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অভিযুক্ত গ্রেফতার,শিক্ষার্থীর ওপর হামলা,মাদকের বিরুদ্ধে,হাজীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত