ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে কৃষি প্রযুক্তি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে কৃষি প্রযুক্তি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ, উৎপাদন বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাংক, ইউএনডিপি এবং আইএফএডি-এর সহায়তায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রাণী চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমেদ খান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. সালাউদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভুইয়া হীরা, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষাণীরা।

বক্তারা বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সনাতন পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তির কৃষি অত্যন্ত জরুরি। ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ প্রদান ও কারিগরি সহায়তা প্রদানের মধ্য দিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করাই এ কংগ্রেসের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃষকদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় কৃষকদের উৎসাহিত করা হয়।

‘পার্টনার কংগ্রেস’,দিনব্যাপী,কৃষি প্রযুক্তি উন্নয়ন,ঈশ্বরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত