ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

গজারিয়ায় কনস্ট্রাকশন সাইটে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ১৯

গজারিয়ায় কনস্ট্রাকশন সাইটে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ১৯

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় অবস্থিত ‘দি জিয়া অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি কনস্ট্রাকশন সাইটে সংঘটিত পরিকল্পিত সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ। এ ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়েছে এবং লুণ্ঠিত নির্মাণসামগ্রীর অধিকাংশই উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মেনহাজুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, গত ১১ জুলাই ২০২৬ রাত আনুমানিক ২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ অনুযায়ী, ৩ থেকে ৪ জন সশস্ত্র ব্যক্তি কনস্ট্রাকশন সাইটে প্রবেশ করে সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের হাত-পা ও চোখ বেঁধে একটি কনটেইনার কক্ষে আটকে রেখে সাইটে থাকা বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায়।

প্রাথমিকভাবে লুণ্ঠিত মালামালের মূল্য প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই তদন্তে নেমে গজারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ এবং লুণ্ঠিত নির্মাণসামগ্রীর বৃহত্তম অংশ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ১৯,সংঘবদ্ধ ডাকাতি,কনস্ট্রাকশন সাইট,গজারিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত