ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর

দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর

দেবহাটায় সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে শিশুশ্রমমুক্ত ইউনিয়ন ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান।

প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা, সুরক্ষা এবং মর্যাদাপূর্ণ শৈশব নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় শিশুশ্রম নিরসন নীতি, জাতিসংঘের শিশু অধিকার সনদ (UNCRC) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা ইউনিয়নের ইউপি সদস্য আজগার আলী, ইউপি সদস্যা রেহেনা পারভিন, কুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য শিরিনা রসুল প্রমুখ।

অনুষ্ঠানে ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত করার লক্ষ্যে ভিডিএস সদস্য, সিএল মনিটরিং কমিটি, সিবিও, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সমঝোতা স্মারক,ইউনিয়ন গঠন,শিশুশ্রমমুক্ত,দেবহাটা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত