ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

যশোরের শার্শায় মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

যশোরের শার্শায় মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামে ট্রাক্টর (টলি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—যশোর কোতয়ালী থানার সুজনপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মোটরসাইকেল চালক নাহিদ (৪০) এবং বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের জমাত আলীর ছেলে উষা (৩০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি রুদ্রপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রুদ্রপুর-গোগাগামী পাকা সড়কের ওপর সালামের মোড় থেকে প্রায় ১৫০ গজ দক্ষিণে রফিকুলের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক্টরের (টলি) সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

ঘটনার খবর পেয়ে সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে আইনগত কার্যক্রম শুরু করে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে এবং ঘাতক ট্রাক্টরের চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আহত ১,নিহত ২,মুখোমুখি সংঘর্ষ,যশোরের শার্শা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত