ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ

ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ ও স্বাবলম্বী জীবনযাপনে সহায়তা করতে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্থানীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। তিনি উপকারভোগীদের হাতে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল তুলে দেন।

এ সময় ইউএনও সানজিদা রহমান বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনমান উন্নয়ন ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এই সহায়তা তাদের দৈনন্দিন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তমালিকা কর্মকার, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. শরিফ আহমেদ, থেরাপি সহকারী মো. নাসির উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, উপকারভোগী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের চলমান কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার নিবন্ধিত প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ অব্যাহত রয়েছে।

হুইল চেয়ার ও ট্রাইসাইকেল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তাদের ভাষ্য, এ সহায়তা চলাচলের ক্ষেত্রে নতুন স্বস্তি ও স্বাধীনতা এনে দেবে।

ট্রাইসাইকেল বিতরণ,হুইল চেয়ার,প্রতিবন্ধীদের মাঝে,ঈশ্বরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত