ঢাকা রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন, রয়েছে ৩৮টি স্টল

সিরাজগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন, রয়েছে ৩৮টি স্টল

সিরাজগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে প্রধান অতিথি হিসেবে এ বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে গিয়ে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী সারাদেশের মানুষকে পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ পদক্ষেপ বাস্তবায়ন, সৌন্দর্যবর্ধন এবং দেশকে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু, বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান প্রমুখ।

বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে সাত দিনব্যাপী এ মেলার প্রথম দিনেই ব্যাপক ক্রেতাসমাগম পরিলক্ষিত হয়েছে। মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকরা জানান, এবার দেশি-বিদেশি আম, জামসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা আনা হয়েছে। ইতোমধ্যেই এসব চারা কেনাবেচা শুরু হয়েছে এবং ভালো বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

সামাজিক বন বিভাগ, পাবনার আয়োজনে এবং জেলা প্রশাসন, সিরাজগঞ্জের সহযোগিতায় আয়োজিত এ বৃক্ষমেলায় ৩৮টি স্টল রয়েছে। জাতীয় এ মেলা আগামী ১ আগস্ট শেষ হবে।

রয়েছে ৩৮টি স্টল,বৃক্ষমেলার উদ্বোধন,সিরাজগঞ্জ,৭ দিনব্যাপী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত