ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা সন্দেহ, স্বামী পলাতক

সিরাজগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা সন্দেহ, স্বামী পলাতক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিষমডাঙ্গা গ্রাম থেকে গৃহবধূ তানিয়া ইসলামের (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের বাসিন্দা শাহ পরানের স্ত্রী। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উপজেলার বিষমডাঙ্গা গ্রামের ছোরহাব আলীর মেয়ে তানিয়া ইসলামের সঙ্গে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদরের আক্তার হোসেনের ছেলে শাহ পরানের গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের সূত্র ধরে প্রায় ৪ বছর আগে তাদের বিয়ে হয়।

বিয়ের পর থেকে তারা তাড়াশের ওই গ্রামেই বসবাস করে আসছিলেন। সোমবার রাতে প্রতিদিনের মতো ওই গৃহবধূ স্বামীর সঙ্গে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।

মঙ্গলবার সকালে প্রতিবেশীরা ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে তারা দেখতে পান, ওই গৃহবধূর মরদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে।

খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এ ঘটনার পর থেকে স্বামী শাহ পরান পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে স্বামী শাহ পরানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

ওসি হাবিবুর রহমান জানান, মামলার অভিযুক্ত আসামি স্বামী শাহ পরানকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

স্বামী পলাতক,শ্বাসরোধে হত্যা সন্দেহ,সিরাজগঞ্জে গৃহবধূ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত