ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার ১

পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার ১

পাবনার ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে এক মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি মো. আকবর খান (৩০)। তিনি পাবনা সদর উপজেলার মালিগাছা মধ্যপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।

ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর বাজারের ঢাকা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আকবর খানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে পাবনা সদর উপজেলার সিংগা গ্রামে তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৯০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৫ জুলাই ফরিদপুর থেকে মাছ বিক্রি শেষে নিজ জেলা নাটোরে ফিরছিলেন এক মৎস্য ব্যবসায়ী। পথে ঈশ্বরদী-দাশুড়িয়া সড়কের হারুখালী এলাকায় কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার গতিরোধ করে। পরে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ২৬ জুলাই ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আকবর খানকে গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার ১,সিরাজগঞ্জ,ছিনতাইয়ের ঘটনা,পুলিশ পরিচয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত