ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধা নারীর মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধা নারীর মৃত্যু

চুয়াডাঙ্গার সদর উপজেলা শহরের ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি সংলগ্ন গোড়ামারা ব্রিজের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা জিআরপি থানা পুলিশ। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জিআরপি পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস চুয়াডাঙ্গার অদূরে ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি সংলগ্ন গোড়ামারা ব্রিজের কাছে পৌঁছায়। এ সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধা নারী নিহত হন।

এরপর এলাকাবাসী চুয়াডাঙ্গা জিআরপি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জগদীশ চন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুপুরে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

এদিকে খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চুয়াডাঙ্গা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রকৃত ঘটনা ও মৃত্যুর পেছনের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

মৃত্যু,অজ্ঞাত বৃদ্ধা নারী,ট্রেনে কাটা,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত