ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় স্থানীয় শহীদ দিবস পালিত, আট শহীদের প্রতি শ্রদ্ধা

চুয়াডাঙ্গায় স্থানীয় শহীদ দিবস পালিত, আট শহীদের প্রতি শ্রদ্ধা

আজ ৫ আগস্ট চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ দিবস। ১৯৭১ সালের এই দিনে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় সম্মুখ যুদ্ধে আটজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।

স্থানীয় শহীদ দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে দামুড়হুদা উপজেলার আট শহীদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, পুলিশ সুপার রুহুল কবিরসহ বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা,আট শহীদ,শহীদ দিবস,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত