ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নরসিংদীতে দিবস পালন

জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নরসিংদীতে দিবস পালন

নরসিংদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।

আজ বুধবার (৫ আগস্ট) সকালে পৌর পার্কে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

এ ছাড়া নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুলও পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে প্রশাসনের পক্ষ থেকে নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া এবং পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিবস পালন,নরসিংদী,শ্রদ্ধা নিবেদন,জুলাই স্মৃতিস্তম্ভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত