ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পাবনার ভাঙ্গুড়ায় শুরু হলো ৫ কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ

পাবনার ভাঙ্গুড়ায় শুরু হলো ৫ কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ

মাননীয় প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ পরিকল্পনার অংশ হিসেবে পাবনার ভাঙ্গুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

এ সময় উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেকেন্দার আলী উপস্থিত ছিলেন।

জানা যায়, পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের ছোট বিশাকোল বাজার থেকে বড় বিশাকোল বাজার পর্যন্ত এবং ড্যাঙ্গাপাড়া সড়ক থেকে ধলাগাড়া ঘাট পর্যন্ত মোট পাঁচ কিলোমিটার সড়কের দুই পাশে বনজ, ফলজ ও ঔষধি প্রকৃতির বৃক্ষ রোপণ করা হবে।

রোপিত বৃক্ষের মধ্যে রয়েছে জারুল, কাঠবাদাম, ছাতিয়ানী, কড়াই, মেহগনি, আম ও কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ।

উপজেলা প্রকৌশল অফিস জানায়, বৃক্ষরোপণ ও সংরক্ষণের জন্য নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হবে। একই সঙ্গে বৃক্ষ পাহারার ব্যবস্থাও করা হবে।

বৃক্ষরোপণ,৫ কিলোমিটার সড়ক,পাবনার ভাঙ্গুড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত