ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৩

চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৩

চাঁদপুর সদরে জৈনপুর পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরুল আমিন (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) বিকেলে বাবুরহাট-পেন্নাই সড়কের আলিকার দোকানসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার বাসিন্দা।

আহতরা হলেন— জেলার মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের শাহ আলম (৫০), একই উপজেলার কাজিরগাঁও গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক রায়হান (৩০) এবং বাইশপুর গ্রামের মো. কবির (৪০)।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত অটোরিকশাচালক রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা ও আহতরা জানান, দ্রুতগতির জৈনপুর পরিবহনের বাসটি চাঁদপুরের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে আলিকার দোকানের কাছে মুখোমুখি সংঘর্ষ হয়। তাঁদের দাবি, জৈনপুর পরিবহনের বাসটির কোনো রোড পারমিট নেই।

এছাড়া ছোট আকারের বাস হওয়ায় এটি ঝুঁকি নিয়ে দ্রুতগতিতে চলাচল করে। এ পরিবহনের কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হয় অন্যান্য যানবাহন। তবে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না বলেও অভিযোগ করেন তারা।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান বলেন, হাসপাতালে আনার আগেই নুরুল আমিনের মৃত্যু হয়েছে। আহত চালক রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এখনো আসেননি। আহতদের চিকিৎসা চলছে। জৈনপুর পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

আহত ৩,নিহত ১,বাস-অটোরিকশা সংঘর্ষ,চাঁদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত