
হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা বাজার এলাকায় বাসচাপায় পথচারী জসিম উদ্দিন (৪৮) নিহত হয়েছেন। তিনি পাবনার ভাঙ্গুড়া উপজেলার বৃদ্ধমরিচ গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশ-কে জানান, বুধবার সকালে উল্লেখিত বাজার এলাকায় পথচারী জসিম উদ্দিন মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।