ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুর মহানগরে আরপিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১৯ 

রংপুর মহানগরে আরপিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১৯ 

রংপুর মহানগর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মাদক উদ্ধার, চুরি এবং বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৯ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

বৃহস্পতিবার আরপিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরপিএমপি জানায়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে মহানগরজুড়ে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরশুরাম থানা, গোয়েন্দা বিভাগ (ডিবি), তাজহাট, হাজীরহাট ও কোতোয়ালি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের মধ্যে মাদক মামলার আসামি, চুরি মামলার এজাহারভুক্ত আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন। অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

আরপিএমপি জানায়, অপরাধ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেফতার ১৯,বিশেষ অভিযান,আরপিএমপি,রংপুর মহানগর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত