ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

নকলায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার

নকলায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার

শেরপুরের নকলায় ৮ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর রাজ্জাক ওরফে ‘রাজ্জাক পাগলা’ (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোমবার ভোরে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বারারচর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিজ বাড়ি থেকে রাজ্জাক পাগলাকে গ্রেপ্তার করে পুলিশ। সে ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

প্রতিবেশী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু ও রাজ্জাক পাগলা সম্পর্কে প্রতিবেশী দাদা-নাতনি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে রাজ্জাক পাগলা ওই শিশুকে একা পেয়ে কোলে নিয়ে নিজের বসতঘরে যান। এ সময় ঘরে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটির সঙ্গে পাশবিক আচরণ করেন। এতে শিশুটির হাঁটতে অসুবিধার সৃষ্টি হয় এবং বিষয়টি তার পরিবারকে জানায়।

পরে বৃদ্ধকে পাগল ভেবে পরিবারের পক্ষ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও শিশুটির নানী রোববার দিবাগত রাতে নকলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাক ওরফে রাজ্জাক পাগলাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র ঘোষ মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা গ্রহণ করার পরে সোমবার ভোরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর ধর্ষণ করা হয়েছে নাকি ধর্ষণের চেষ্টা করা হয়েছে, সে বিষয়ে সুস্পষ্টভাবে মতামত দেওয়া সম্ভব হবে।

প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার,অভিযোগ,শিশুকে ধর্ষণ চেষ্টা,নকলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত