
ভূরুঙ্গামারীতে জাঁকজমকপূর্ণ পরিবেশে বহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়া পত্রিকার ভূরুঙ্গামারী প্রতিনিধি আনোয়ারুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সম্পাদক এমদাদুল হক মন্টু, প্রেসক্লাবের সম্পাদক শামসুজ্জোহা সুজন, সাংবাদিক রফিকুল হাসান রনজু, রবিউল আলম লিটন প্রমুখ।
পরে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয় এবং পত্রিকাটির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় প্রেসক্লাবের সব সদস্য উপস্থিত ছিলেন।