ঢাকা শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুর সীমান্তে গাঁজা-কারেন্ট জাল উদ্ধার, ভারতীয় ৬ গরু আটক

রংপুর সীমান্তে গাঁজা-কারেন্ট জাল উদ্ধার, ভারতীয় ৬ গরু আটক

রংপুরের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় গাঁজা ও কারেন্ট জাল উদ্ধার করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। একই সঙ্গে ভারত থেকে পাচার করে আনা ছয়টি গরু আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর গোমনাতী বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৮৯/৯-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর গোমনাতী এলাকায় অভিযান চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারত থেকে আনা গাঁজা ও কারেন্ট জাল ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ১০০ গ্রাম ভারতীয় গাঁজা ও ৪০ ফুট কারেন্ট জাল উদ্ধার করা হয়।

অন্যদিকে, আজ ২১ আগস্ট ভোর আনুমানিক ৪টার দিকে পানবাড়ি বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন চোরাকারবারি ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। পরে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ডিএএমপি ৪/৯-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্বাধীন বাংলা চত্বর এলাকায় অবস্থান নেয়।

কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি ভারত থেকে ছয়টি গরু নিয়ে সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ছয়টি ভারতীয় গরু আটক করে পানবাড়ি বিওপিতে নেওয়া হয়।

বিজিবি জানিয়েছে, আটক ছয়টি ভারতীয় গরুর আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। দুই অভিযানে উদ্ধার ও আটক করা মালামালের মোট সিজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

৬ গরু আটক,গাঁজা-কারেন্ট জাল উদ্ধার,রংপুর সীমান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত