ঢাকা শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বোয়ালমারীতে ধানক্ষেতের আইল থেকে যুবকের মরদেহ উদ্ধার

বোয়ালমারীতে ধানক্ষেতের আইল থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে ধানের জমির আইলের পাশ থেকে ইব্রাহিম (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইব্রাহিম বোয়ালমারী উপজেলার বেলজানী গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের বানিয়ারী এলাকায় ইছাহাক মোল্যার ধানের জমির আইলের পাশে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহটির কোমরে বিদ্যুৎ-সংক্রান্ত কাজে ব্যবহৃত একটি প্লাস পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থলের পাশের জমিতে পানি দেওয়ার একটি মোটর এবং মোটরের তার কাটা অবস্থায় দেখা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ বিষয়টি তদন্ত করছে। যুবকের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত তদন্তের পর জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

মরদেহ উদ্ধার,যুবক,ধানক্ষেতের আইল,বোয়ালমারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত