ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের নৌভ্রমণ অনুষ্ঠিত

সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের নৌভ্রমণ অনুষ্ঠিত

সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের উদ্যোগে আনন্দঘন পরিবেশে নৌভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে শুরু হওয়া এ ভ্রমণে অংশ নেন জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

দিনব্যাপী এ আয়োজনে গান, আড্ডা ও আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন সংস্কৃতিকর্মীরা।

নৌভ্রমণে মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করে গজারিয়ার ষোলআনি, চর কিশোরগঞ্জ ফেরিঘাট, মেঘনাঘাটসহ বিভিন্ন স্থানে সময় কাটান অংশগ্রহণকারীরা। নদীর মনোরম পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সহকর্মীদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন তারা। কর্মব্যস্ততার বাইরে এমন আয়োজন পুরো সময়জুড়ে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সভাপতি মোজাম্মেল হোসেন সজল ও সাধারণ সম্পাদক শাহনাজ হীরার সার্বিক তত্ত্বাবধানে নৌভ্রমণটি সফলভাবে সম্পন্ন হয়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়।

আয়োজকেরা জানান, সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সম্মিলিতভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ তৈরিতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অংশগ্রহণকারীরা জানান, ব্যস্ততার বাইরে একসঙ্গে সময় কাটানোর সুযোগ তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাদের মতে, সাংস্কৃতিক চর্চার পাশাপাশি এ ধরনের মিলনমেলা সাংস্কৃতিক অঙ্গনের ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

নৌভ্রমণ অনুষ্ঠিত,মুন্সীগঞ্জ,সাংস্কৃতিক জোট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত