ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বোয়ালমারীতে বালতির পানিতে পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বোয়ালমারীতে বালতির পানিতে পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামে বালতিতে রাখা পানিতে পড়ে আয়েশা নামে ১০ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) বেলা ৩টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা কাটাগড় গ্রামের আশিক মোল্লার একমাত্র মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আয়েশাকে ঘুম পাড়িয়ে রেখে তার মা বাড়ির বাইরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শিশুটিকে গোসল করানোর জন্য বাড়ির কিছুটা দূরে একটি বালতিতে পানি রাখা ছিল।

একপর্যায়ে ঘুম থেকে উঠে হামাগুড়ি দিয়ে বালতির কাছে চলে যায় আয়েশা। পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বালতির পানিতে পড়ে যায়।

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে বালতির পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

শিশুর মৃত্যু,১০ মাসের শিশু,বালতির পানি,বোয়ালমারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত