ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১১ 

রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১১ 

রাঙ্গামাটির কোতয়ালী থানার বিশেষ অভিযানে দাঙ্গাবাজ, বিভিন্ন মামলার পলাতক আসামি, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জিআর পরোয়ানাভুক্ত আসামি ও ক্যাবল চোর চক্রের মূল হোতাসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল ৩১ আগস্ট ২০২৬ রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন— মো. আল মামুন ওরফে কেচি মামুন (৩৭), পিতা-মৃত আব্দুল হাই খলিফা, মাতা-খুকী বেগম, স্থায়ী ঠিকানা- করল্যাছড়ি (বটতলা), থানা-লংগদু, জেলা-রাঙ্গামাটি; বর্তমান ঠিকানা- বনরুপা (ফরেস্ট কলোনি), ফরেস্ট অফিস সংলগ্ন ওয়াবদা রেস্ট হাউজের পাশে, থানা-রাঙ্গামাটি সদর, জেলা-রাঙ্গামাটি। তাকে দাঙ্গা সংগঠনের অপরাধে গ্রেফতার করা হয়।

রমেশ ত্রিপুরা ওরফে বাপ্পী ত্রিপুরা (৪৪), পিতা-মৃত বিরু কিশোর ত্রিপুরা ওরফে চিক্কা ত্রিপুরা, মাতা-মৃত জ্যোতিকা ত্রিপুরা, স্থায়ী ঠিকানা- গর্জনতলী, ৭নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, উপজেলা/থানা-রাঙ্গামাটি সদর, জেলা-রাঙ্গামাটি। তাকে দস্যুতা সংগঠনের অপরাধে গ্রেফতার করা হয়।

মো. শামীম (২৭), পিতা-মো. ফরিদ তালুকদার, মাতা-সুফিয়া বেগম, স্থায়ী ঠিকানা- গুলশাখালী (তালুকদার বাড়ি, আমদাজ বাড়ি), ১নং ওয়ার্ড, গুলশাখালী ইউপি, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর; বর্তমান ঠিকানা- কলেজ গেইট (মন্ত্রীপাড়া, শামশুল আলমের বাড়ির ভাড়াটিয়া), ৯নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি।

শুক্কুর আলী (৩৮), পিতা-মো. শফি, মাতা-জমেনা খাতুন, স্থায়ী ঠিকানা- কলাবাগান, ঘাগড়া বাজার (৯৯নং ঘাগড়া, আনসার ক্যাম্পের পাশে), থানা-কাউখালী, জেলা-রাঙ্গামাটি।

মো. বাবু (৩০), পিতা-আবু কালাম, মাতা-রিজিয়া বেগম, ঠিকানা- হ্যাপির মোড় (মোহাম্মদপুর মোড়), থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি।

উপরোক্ত আসামিদের কারবারি হিসেবে গ্রেফতার করা হয় এবং ১ ও ২ নম্বর আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিশ্ব নার্থ রবি দাশ (৪০), পিতা-মনো চন্দ্র দাশ, মাতা-সবিতা রবি দাশ, ঠিকানা- তবলছড়ি নিচের বাজার, ৪নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি।

মো. বাছেদ আলী (৪০), পিতা-মো. আব্দুর রহমান, মাতা-আছিয়া খাতুন, ঠিকানা- এডিসি কলোনি, ৪নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি।

মো. জমির উদ্দিন (৩৮), পিতা-মৃত আবু তাহের, মাতা-মনোয়ারা বেগম, ঠিকানা- পৌরসভা গেইট, ৭নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি।

মো. ইউসুফ (৩২), পিতা-মৃত আব্দুল হান্নান, মাতা-ফরিদা বেগম, ঠিকানা- পৌরসভা গেইট, ৭নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি।

উপরোক্ত আসামিদের মাদক সেবনের অপরাধে গ্রেফতার করা হয়।

ফরহাদ (৩৩), পিতা-বারেক মিজি, মাতা-নাছিমা আক্তার, স্থায়ী ঠিকানা- মিজি বাড়ি, টংগীর পাড়, পোস্ট-হাটিলা টংগীর পাড়, ৬নং ওয়ার্ড, হাটিলা ইউপি, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর; বর্তমান ঠিকানা- আসামবস্তি রশিদের মাঠ, শুকুরের বাড়ির ভাড়াটিয়া, রাঙ্গাপানি মৌজা, রাঙ্গামাটি পৌরসভা, থানা-রাঙ্গামাটি সদর, জেলা-রাঙ্গামাটি। তাকে চুরির অপরাধে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ১১,পুলিশের অভিযান,রাঙ্গামাটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত