ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত ৩

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুর-এনায়েতপুর আঞ্চলিক সড়কের শ্রীফলতলা এলাকায় ট্রাকচাপায় রুহুল আমিন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন।

নিহত রুহুল আমিন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া গ্রামের বাসিন্দা।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার দুপুরের দিকে ওই কাপড় ব্যবসায়ী শাহজাদপুর থেকে ব্যাটারিচালিত মিশুকযোগে এনায়েতপুর যাচ্ছিলেন।

পথে শ্রীফলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মিশুকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুহুল আমিন নিহত হন। এ সময় মিশুকে থাকা আরও তিন যাত্রী আহত হন।

পরে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, কোনো অভিযোগ না থাকায় বিকেলে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আহত ৩,ব্যবসায়ী নিহত,ট্রাকচাপা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত