অনলাইন সংস্করণ
১৭:৩৭, ০১ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক জাদুঘর পরিষদ (International Council of Museums—ICOM)-এর বাংলাদেশ শাখা ICOM Bangladesh-এর সেক্রেটারি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন প্রত্নতাত্ত্বিক ও জাদুঘরবিদ রাশেদুল আলম প্রদীপ।
গত ২৯ আগস্ট অনুষ্ঠিত ICOM Bangladesh-এর প্রথম নির্বাহী বোর্ড সভায় নবনির্বাচিত নির্বাহী বোর্ড সদস্যদের যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়।
সভায় সেক্রেটারি পদে রাশেদুল আলম প্রদীপের নাম প্রস্তাব করা হলে নির্বাহী বোর্ডের সকল সদস্য তাকে সমর্থন করেন। পরে তিনি সর্বসম্মতিক্রমে সেক্রেটারি নির্বাচিত হন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই ২০২৬ তারিখে ICOM Bangladesh-এর নির্বাহী বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে প্রেসিডেন্ট পদে মো. সেরাজুল ইসলাম, ভাইস-প্রেসিডেন্ট পদে প্রফেসর সিকদার মো. জুলকারনাইনসহ মোট ৮ জন নির্বাহী বোর্ড সদস্য নির্বাচিত হন।
পরবর্তীতে অনুষ্ঠিত প্রথম নির্বাহী বোর্ড সভায় নবনির্বাচিত সদস্যদের মধ্যে বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়।
সেক্রেটারি হিসেবে রাশেদুল আলম প্রদীপ বাংলাদেশে জাদুঘরবিষয়ক কার্যক্রমের উন্নয়ন, জাদুঘর পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ICOM-এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।
রাশেদুল আলম প্রদীপ বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের তোশাখানা জাদুঘরের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।