ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ধর্ষণের পর ৬ বছরের শিশুর মৃত্যু, অভিযুক্ত আটক

ধর্ষণের পর ৬ বছরের শিশুর মৃত্যু, অভিযুক্ত আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধর্ষণের পর গুরুতর আহত অবস্থায় ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জাহিদুল (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিরদিল বাজারসংলগ্ন হাজী কুদ্দুস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও শিশুটির পরিবারের সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে শিশুটি ধর্ষণের শিকার হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

বিকেল ২টা ২০ মিনিটের দিকে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে ২টা ৩০ মিনিটে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল আলম চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে তালশহর এলাকা থেকে জাহিদুলকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শিশুটির লাশ বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অভিযুক্ত আটক,শিশুর মৃত্যু,৬ বছরের শিশু,ধর্ষণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত