ঢাকা রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বেশি দামে সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

সিরাজগঞ্জে বেশি দামে সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। এ অভিযানে মেসার্স আকন্দ ট্রেডার্স নামের ১ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশব্যাপী এলপিজি গ্যাস সিলিন্ডারের বাজার অস্থিরতার বিরুদ্ধে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর। এ অভিযানের অংশ হিসেবে রোববার দুপুরে ওই বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স আকন্দ ট্রেডার্সের মালিক এনামুল হক রুবেল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রি করছেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জরিমানা,সিলিন্ডার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত