ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমলের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান।

সোনাহাট স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন জানায়, আগামী ১৭ অক্টোবর শনিবার থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ২৪ অক্টোবর শনিবার থেকে পুনরায় বন্দরের সব কার্যক্রম শুরু হবে।

স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এবং দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে ছুটির বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

তিনি আরও জানান, ছুটি শেষে ২৪ অক্টোবর শনিবার থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

আমদানি-রপ্তানি বন্ধ,৭ দিন,সোনাহাট স্থলবন্দর,দুর্গাপূজা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত