ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে তিনি সোনারগাঁওয়ের দুটি ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন। এছাড়াও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লীতে অবস্থিত জামদানী পল্লী পরিদর্শন করেন। সকাল সাড়ে ৮ টায় তিনি প্রথমে তার প্রতিনিধি দল নিয়ে ঐতিহাসিক পানাম নগীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে। পরে সকাল ৯টার দিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেন।

এসময় মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধি দলে ছিলেন, তার ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্নিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস, মার্কিন এম্বাসির ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী প্রমুখ।

এসময়, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহববুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টুডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিকসহ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরীর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূত,পানাম নগরী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত