ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে চিপস তৈরির কারখানার মালিককে অর্ধলক্ষ টাকা জরিমানা

সিরাজগঞ্জে চিপস তৈরির কারখানার মালিককে অর্ধলক্ষ টাকা জরিমানা

সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর এলাকায় অভিযান চালিয়ে একটি চিপস তৈরির কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে রায়পুর এলাকার মেসার্স খান ফুডস প্রোডাক্টসের কারখানায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে কারখানাটিতে ক্ষতিকর কোনো রং পাওয়া না গেলেও চিপসের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং বিএসটিআইয়ের মোড়ক লাইসেন্স ছিল না। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও কারখানার পরিবেশ উন্নত না করা পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, একই দিন শহরে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুত ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। অভিযানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জরিমানা,অর্ধলক্ষ টাকা,কারখানার মালিক,চিপস তৈরি,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত