ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সাতক্ষীরা সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার

সাতক্ষীরা সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে জনবল বৃদ্ধি করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সীমান্ত এলাকায় পর্যাপ্ত জনবল বৃদ্ধির মাধ্যমে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি দিনে ও রাতে সীমান্তবর্তী এলাকায় মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে।

একই সঙ্গে সীমান্ত এলাকা দিয়ে যাতে অবৈধভাবে কোনো ধরনের যাতায়াত কিংবা প্রতিপক্ষের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে, সে জন্য ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় টহল তৎপরতা আরও বাড়ানো হয়েছে। এ ছাড়া গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তবর্তী অন্ধকারাচ্ছন্ন এলাকায় সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করে স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে টহল পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্তের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিওপিসহ ব্যাটালিয়নের সব জনবলকে প্রস্তুত রাখা হয়েছে। তিনি সাতক্ষীরা সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।

নজরদারি জোরদার,বিজিবির টহল,সাতক্ষীরা সীমান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত