ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

রংপুরের পীরগঞ্জে বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে বুধবার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, সহকারী কমিশনার (ভূমি) মহসিন খন্দকার ও পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক প্রমুখ।

মাসব্যাপী এ প্রশিক্ষণে গ্রাম পুলিশ সদস্যরা শৃঙ্খলা, দায়িত্ববোধ, কর্তব্যনিষ্ঠা, আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা এবং জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখার বিষয়ে বাস্তবভিত্তিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেন।

একাধিক প্রশিক্ষণার্থীর মতে, এ প্রশিক্ষণের মাধ্যমে তাদের জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি দায়িত্ব পালনে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে। এ সময় তারা প্রশিক্ষক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে তারা জনগণের নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সনদ বিতরণ,মাসব্যাপী প্রশিক্ষণ,গ্রাম পুলিশ,পীরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত