
যশোরের শার্শা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ও নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি হলেন, শার্শা থানাধীন লক্ষণপুর পূর্বপাড়া গ্রামের মৃত মইউদ্দিনের ছেলে শাহাবুদ্দিন বিশ্বাস (৬০)।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ৪টার দিকে পুলিশ জানায়, শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে শার্শা থানার মামলা নম্বর-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬; ধারা- ১৫(৩)/২৫ডি, দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪ এবং ৩/৪/৬, দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি শাহাবুদ্দিন বিশ্বাসকে (৬০) গত ২৬ নভেম্বর রাত ৮টার দিকে শার্শা থানাধীন লক্ষণপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তি শার্শা থানাধীন লক্ষণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বলে জানা গেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার আসামিকে ২৭ নভেম্বর ২০২৬ তারিখে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।