ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সখীপুরের চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের আলটিমেটাম

সখীপুরের চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের আলটিমেটাম

টাঙ্গাইলের সখীপুরে চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে চার সাংবাদিককে মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন সাংবাদিক নেতারা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, ময়মনসিংহ বিভাগীয় ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক, বাংলাদেশ সম্পাদক প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচালক মোহাম্মদ আলী আবির, কেন্দ্রীয় সদস্য জামাল উদ্দিন খান, ময়মনসিংহ জেলা সভাপতি ইয়াহিয়া আরিফ, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম রাব্বি ও বিভাগীয় আহ্বায়ক বিল্লাল হোসেন মানিক প্রমুখ।

বক্তারা বলেন, সখীপুরের চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে তাঁদের নিঃশর্ত মুক্তি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। আগামী সাত দিনের মধ্যে চার সাংবাদিককে মুক্তি দেওয়ার দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হয়—এমন কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। সাংবাদিক নির্যাতনের ঘটনায় কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তাঁরা।

সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, নির্ধারিত সাত দিনের মধ্যে চার সাংবাদিকের মুক্তি নিশ্চিত করা না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

আলটিমেটাম,মুক্তিতে ৭ দিন,চার সাংবাদিক,সখীপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত