ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতি, বাঁশের লাঠি ও কেরোসিন উদ্ধার

সিরাজগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতি, বাঁশের লাঠি ও কেরোসিন উদ্ধার

সিরাজগঞ্জে (কার্যক্রম নিষিদ্ধ) ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩০টি বাঁশের লাঠি ও কেরোসিন তেল উদ্ধার করেছে পুলিশ। তারা মিছিল ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া-মহিষামুড়া সড়কের খামারগাতি এলাকায়।

সদর থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার গভীর রাতে ওই সড়কে (কার্যক্রম নিষিদ্ধ) ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের এ অভিযান টের পেয়ে তারা আগেই এসব সরঞ্জাম ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে উল্লেখিত বাঁশের লাঠি ও কেরোসিন তেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

কেরোসিন উদ্ধার,বাঁশের লাঠি,মশাল মিছিল,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত