ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

দাফনের ২০ মাস পর সিরাজগঞ্জে  কবর থেকে ২ যুবকের লাশ উত্তোলন

দাফনের ২০ মাস পর সিরাজগঞ্জে  কবর থেকে ২ যুবকের লাশ উত্তোলন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হেমনগর গ্রামে দাফনের ২০ মাস পর কবর থেকে ২ যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের লাশ উত্তোলন করা হয়। তারা হলো, ওই গ্রামের রোকুনুজ্জামান রোকন ফারুকী ও নাসির উদ্দিন নান্টু। সলঙ্গা থানার ওসি আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত দুই যুবক ২০২৫ সালের ২৪ মার্চ জমিজমা সংক্রান্ত মামলায় আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলংগা থানার হরিণচড়া বাজার এলাকায় তাদের মৃত্যু হয় এবং এ ঘটনা সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট হাইওয়ে থানায় ইউডি মামলা করা হয়। নিহতের পরিবার থেকে দাবি করা হয়, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে গাড়িচাপা দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে নিহত রোকুনুজ্জামানের ভাই শাওন ফারুকী বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর আদালতে ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন বিজ্ঞ আদালত শুনানি শেষে সলঙ্গা থানার ওসিকে মামলা রেকর্ড করার নির্দেশ দেন এবং সেইসাথে কবর থেকে তাদের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেয়া হয়। সলংগা থানার মামলা নং- ১০ তাং- ১৭/০৯/২০২৬ ইং। এদিকে বিজ্ঞ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে দাফনের ২০ মাস পর শনিবার বিকেলে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ও সিভিল সার্জনের প্রতিনিধির উপস্থিতিতে পৃথক কবর থেকে ওই ২ যুবকের লাশ উত্তোলন করা হয়। এ সময় সলংগা ও তাড়াশ থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং রোববার সকালে তাদের লাশ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ মামলা বিশেষ তদন্তে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

লাশ,উত্তোলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত