ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মানবতাবিরোধী অপরাধ

কাদের-পরশ-সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

কাদের-পরশ-সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সহ ৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ দাখিল করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

মামলার অন্য আসামিরা হলেন– আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

এই সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। গত ৮ ডিসেম্বর এ তথ্য জানানো হয়।

মানবতাবিরোধী অপরাধ,জুলাই গণ-অভ্যুত্থান,আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,ওবায়দুল কাদের,শেখ ফজলে শামস পরশ,সাদ্দাম হোসেন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত