ঢাকা শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ইকুয়্যাল হোমসের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, পরে জামিন

ইকুয়্যাল হোমসের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, পরে জামিন

২৫ লাখ টাকা আত্মসাতের মামলায় ইকুয়্যাল হোমস লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মেহেদী হাসান আরিফ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজলা আশরাফ খানম লুনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৬। গত (২২ জুলাই) বিচারক রৌনক জাহান তাকি এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, পরদিন চেয়ারম্যান সৈয়দ মেহেদী হাসান আরিফ ও ব্যবস্থাপনা পরিচালক নাজলা আশরাফ খানম লুনা আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।

মামলার বাদী মোহাম্মদ মেহেদী হাসান খান, যিনি ইকুয়্যাল হোমস লিমিটেডের একজন পরিচালক, অভিযোগ করে বলেন, মামলার দুই আসামি স্বামী-স্ত্রী।

তিনি আরও অভিযোগ করেন, তারা আবাসন ব্যবসার আড়ালে একটি প্রতারক চক্র হিসেবে কার্যক্রম পরিচালনা করছেন।

বাদীর অভিযোগ, ইকুয়্যাল হোমস লিমিটেডের এমডি ও চেয়ারম্যানসহ আরও তিন পরিচালক—মোহাম্মদ সাইফউদ্দিন খান অপার, মোহাম্মদ নাইফউদ্দিন খান শালীন ও মো. কবিরুল ইসলাম পান্নার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আরও একটি সিআর মামলা রয়েছে। মামলাটি বর্তমানে মুগদা থানায় তদন্তাধীন বলে বাদী জানিয়েছেন। ওই মামলার নম্বর সিআর-১১৪/২৬।

মামলার বাদী আরও অভিযোগ করেন, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক স্বামী-স্ত্রী। ব্যবস্থাপনা পরিচালকের আপন ভাই পরিচালক মোহাম্মদ সাইফউদ্দিন খান অপার। অন্য পরিচালক মোহাম্মদ নাইফউদ্দিন খান শালীন এবং মো. কবিরুল ইসলাম পান্না তাদের সঙ্গে সংশ্লিষ্ট বলে তিনি দাবি করেন।

বাদীর ভাষ্য, এসব ব্যক্তির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আদালতে আত্মসমর্পণের পর দুই আসামি জামিনে রয়েছেন। মামলার পরবর্তী ধার্য তারিখে এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম হবে।

পরে জামিন,গ্রেপ্তারি পরোয়ানা,চেয়ারম্যান-এমডি,ইকুয়্যাল হোমস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত